Web Analytics

রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এটি তার ষষ্ঠ দফার রিমান্ড। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম এ আদেশ দেন। ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। শেখ মামুন খালেদের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হলে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন এবং ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

গত ৩০ মার্চ ২০২৬ গভীর রাতে মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আফজাল নাছেরকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।