Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান রোববার আবুধাবিতে জাতিসংঘের ১৫তম অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থা আধুনিকায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদারের কথা বলেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া মন্ত্রী বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি দেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়ও তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসব ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারের কথাও তিনি উল্লেখ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর আওতায় সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার জোরদার ও সম্প্রসারণ, মামলা দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে কংগ্রেসটি অনুষ্ঠিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।