Web Analytics

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিশেষ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৯ হাজার ৫৮৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শনাক্ত ঘটনার মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ৬ হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের ২ হাজার ৩৫৩টি ঘটনা ছিল। অভিযানে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৬৭৮ জন এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ২৯ জন গ্রেপ্তার হয়েছেন।

বর্তমানে ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে; তাঁদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারী। আটক ব্যক্তিদের ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণ নথির জন্য দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। সহায়তাকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।