Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক ‘গভীর ষড়যন্ত্রের’ ইঙ্গিত দেয়। সোমবার, ২৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এ্যাব, সমাবেশটির আয়োজন করে। রিজভী অভিযোগ করেন, দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন এবং অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতা চালিয়ে যাচ্ছেন।

তিনি দাবি করেন, সাধারণ মানুষের গাড়ি, পোশাক কারখানা ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে এবং বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে থাকা সন্ত্রাসীদের টাকা পাঠানো হচ্ছে। রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সরকার আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। ভারত সরকারের অনুমোদন ছাড়া দেশটির কর্মকর্তারা পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন না বলেও তিনি প্রশ্ন তোলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।