Web Analytics

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে মঙ্গলবার ইরানি কুর্দি গোষ্ঠীর ওপর ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। কোমালা দলের এক কর্মকর্তা এএফপিকে জানান, সুলাইমানিয়া শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সোরদাশ ক্যাম্পে হামলাটি হয়। এতে তিন ইরানি কুর্দি শরণার্থী আহত হন, যাদের মধ্যে এক নারী পরে মারা যান। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ছিল প্রথম এমন হামলা।

কোমালা দলের কমান্ডার মোহাম্মদ হাকিমি হামলার জন্য ইরান ও এর সহযোগী মিলিশিয়াদের দায়ী করেন। তিনি জানান, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নির্বাসিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ইরান পূর্বেও একাধিকবার হামলা চালিয়েছে। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই) জানায়, ইরবিলের কাছে কোয়সিনজাক জেলায় তাদের ক্যাম্পেও ড্রোন হামলা হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।

কুর্দিস্তানের কাউন্টার-টেররিজম সার্ভিস জানায়, ইরান থেকে ইরবিল প্রদেশের দিকে ছোঁড়া দুটি বোমাবাহী ড্রোন একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে যুদ্ধবিমানটির পরিচয় প্রকাশ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।