Web Analytics

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি। ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার সময় অনুশীলনে ফের সমস্যায় পড়ায় তরুণ পেসার কোয়েনা মাফাকাকেও টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চার দিনের সিরিজ ডিভিশন-১ ম্যাচে চোট পান কোয়েটজি। ওই ম্যাচে তিনি ৪৭ বলে ৫৭ রান করেন এবং ১৫ ওভার বল করে দুটি উইকেট নেন। তবে ফলোঅনের পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে তিনি আর বল করেননি। মাফাকা ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন।

দুই পেসারের অনুপস্থিতিতে ক্রিকেট সাউথ আফ্রিকা স্কোয়াডে কয়েকটি পরিবর্তন এনেছে। বাঁহাতি ফাস্ট-বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন; ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার বোলিং গড় ২৫.৫৭। টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সি ব্যাটার জে জে ব্যাসন ও ইথান বোস।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।