Web Analytics

বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে সিটি ব্যাংক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর দেওয়া প্রতিবাদ ও ব্যাখ্যায় ব্যাংকটি বলেছে, আইনানুগ ঋণ আদায়ের কার্যক্রমকে প্রকৃত তথ্য উপেক্ষা করে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ব্যাংকের ভাষ্য, বন্ধকি সম্পত্তিটি নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, একজন গ্রাহকের অধীন কয়েকটি প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে মোট ৫৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণসুবিধা নেয়। ২০২২ সালে ঋণ অনিয়মিত হলে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়, কিন্তু ঋণ পরিশোধ হয়নি। ২০২৪ সালে ঋণ আবার খেলাপি হলে একাধিক আইনি নোটিশ ও ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। ব্যাংকের দাবি, গ্রাহক ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করলেও তা পালন করেননি।

সিটি ব্যাংক জানায়, অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা মেনে প্রকাশ্য নিলামের উদ্যোগ নেওয়া হয়। সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা; শেষ পর্যন্ত এটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়। ব্যাংক আইনানুগ অনুসন্ধানে সহযোগিতার অঙ্গীকার করেছে এবং সংবাদমাধ্যমকে তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধনের আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।