Web Analytics

আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে ওমানের সালামএয়ার। মঙ্গলবার সকালে মাস্কাট-সিলেট রুটের ফ্লাইটটি সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে একই উড়োজাহাজ সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে সিলেট ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ।

নিয়মিত ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ১ এপ্রিল ফ্লাইদুবাই সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট রুটে তাদের ফ্লাইট বন্ধ হয়।

সালামএয়ার প্রাথমিকভাবে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। আগামী মাস থেকে তা সপ্তাহে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, আর ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রের মতে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া, ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে সরাসরি ফ্লাইট শুরু করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।