Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের প্রধান সারথী হবে তাঁর দল। রোববার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ঐক্য প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট পদক্ষেপ, জনগণের রায়ের প্রতি সম্মান এবং দুর্নীতিমুক্ত দেশ পরিচালনা দরকার। জাতীয় স্বার্থে সরকারের ইতিবাচক পদক্ষেপে সমর্থনের কথা জানালেও ভুল দেখলে তাৎক্ষণিক প্রতিবাদের ঘোষণা দেন তিনি। বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘদিন নিপীড়ন, গুম ও হত্যার শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

প্রবাসীদের রেমিট্যান্সের পাশাপাশি মেধা, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান দেশের উন্নয়নে ব্যবহারের কথা বলেন তিনি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হলে আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রতিবাদের কথা জানান। তিনি বলেন, দলের আগামী প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে এবং নারীদের অংশগ্রহণকেও সমান গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে কমিউনিটি প্রতিনিধি, শিক্ষাবিদ ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।