Web Analytics

নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার দুপুরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে সচিবালয়ে প্রবেশ করেন। দুপুর সাড়ে ১২টার পর তারা সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।

সকাল থেকেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনিক দপ্তরগুলোতে ব্যস্ততা দেখা যায়। নিরাপত্তা জোরদার করা হয় এবং এসএসএফ সদস্যরা সচিবালয়ের ভেতরে অবস্থান নেন। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন নাম ফলক লাগানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন, দুপুরে খাবার গ্রহণ করবেন এবং বিকেল ৩টায় বিশেষ মন্ত্রিসভা বৈঠক ও বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন। নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।