Web Analytics

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ইমাম-ওলামা পরিষদ, সচেতন নাগরিক ও অসাম্প্রদায়িক সমাজের উদ্যোগে এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী চৌমাথা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন মাওলানা সাদেকুল ইসলাম এবং এতে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। তারা দাবি করেন, কারা এবং কী উদ্দেশ্যে এই বৃহৎ রামমূর্তি নির্মাণ করছে তা তদন্ত করে প্রকাশ করতে হবে। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে মূর্তি অপসারণ ও নির্মাণের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়। তিনটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়। প্রশাসন জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।