Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। ২০৩০ সালের লক্ষ্যের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে।

বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সোলার, অ্যাগ্রিভোলটেইক্স ও অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াটের লক্ষ্য রয়েছে। সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও স্ট্রাকচারে শর্তসাপেক্ষে শুল্ক ও কর অব্যাহতি দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে স্থাপিত যোগ্য ছাদভিত্তিক সৌরব্যবস্থার উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে দিলে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।