Web Analytics

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত আর জীবিত নেই। রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্ষিপ্ত এক বার্তায় নেতানিয়াহু বলেছেন, প্রাপ্ত তথ্য-উপাত্তে ক্রমেই স্পষ্ট হচ্ছে যে ইরানের ‘স্বৈরশাসক’ আর নেই। তিনি ইরানিদের বিক্ষোভ শুরু করারও ইঙ্গিত দেন।

এর আগে একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে বলেন, তাঁর জানা মতে খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর তিনি এই মন্তব্য করেন। পরস্পরবিরোধী এই বক্তব্যে ইরানের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় ইরানে ২০১ জন নিহত হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।