Web Analytics

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ ব্যাখ্যা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থীর নিয়োগপত্র না পৌঁছালে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট প্রার্থীদের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার পর পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।