Web Analytics

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা, থানায় হামলা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার, ২১ নভেম্বর, এই কর্মসূচি হবে এবং ডিসেম্বরজুড়ে আরও কর্মসূচি পালন করবে দলটি। বুধবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে সকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মহাসড়কে সহিংসতা, থানায় হামলা, আসামি ছিনতাই এবং জামায়াতের সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

তিনি দাবি করেন, সরকারের পরোক্ষ মদদ ও প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। জনগণের জানমাল ও সরকারি স্থাপনা রক্ষায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে বলে মন্তব্য করেন পরওয়ার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।