Web Analytics

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না, বরং কিছু পণ্যের দাম কমতে পারে। তিনি ২৫ জানুয়ারি ২০২৬, রোববার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, গত বছরের তুলনায় এবার নিত্যপণ্যের আমদানি ৪০ শতাংশ বেড়েছে, ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম মানুষের নাগালের মধ্যে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বাড়তি আমদানির কারণে রমজানে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। শেখ বশির উদ্দিন আরও বলেন, বিগত সরকারের সময়ে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দরে অযাচিত কাজ হয়েছে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণে কোনো সরকারি প্রকল্প আছে কি না জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তার জানা নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।