Web Analytics

চাঁদপুরের হাইমচরে ওমর ফারুককে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচ নারী ও দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা আবদুল খালেক রাঢ়ী বাদী হয়ে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি হত্যা মামলা দায়ের করার পর বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

হাইমচর থানার ওসি নাজমুল হাসানের নির্দেশে এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নারীরা হলেন আঁখি আক্তার, নাজমা বেগম, লাকী বেগম, সোনিয়া বেগম ও তয়মুনন্নেছা। তাদের বাড়ি উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে। এছাড়া জুম্মান ও আব্দুল্লাহ নামের দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।