Web Analytics

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যব্যবস্থা গঠন এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়নে গ্রোথ ফর ক্লাইমেট রিজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রিনিয়ারশিপ অ্যান্ড নিউট্রিশন বা গ্রিন প্রকল্প চালু করেছে। বৃহস্পতিবার রাজধানীর পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলসহ দেশের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষ, নারী, যুব, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্পটি জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা, সবুজ প্রযুক্তি, টেকসই উদ্যোক্তা, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা এবং সহযোগী সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে কাজ করবে।

২০২৬ থেকে ২০৩১ মেয়াদে প্রকল্পে মোট ২১১.৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ৭০ মিলিয়ন ডলার দেবে এবং বাকি অর্থ পিকেএসএফ ও সহযোগী সংস্থাগুলো জোগান দেবে। পিকেএসএফ ডিজিটাল ফাইন্যান্সিং, এগ্রো-ইকোলজিক্যাল কৃষি, সৌরশক্তি, সার্কুলার ইকোনমি, অ্যাগ্রো-প্রসেসিং এবং মূল্য সংযোজনে গুরুত্ব দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।