Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট বাজেটের ১৩ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ ব্যয় ২২ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় ছিল ১ লাখ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫ হাজার কোটি টাকায়। বিদেশি ঋণের সুদ ব্যয় ২২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল এবং তা অপরিবর্তিত রাখা হয়।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।