Web Analytics

লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৪৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ৩১৩ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ইসরাইলি একটি ড্রোন লেবাননের দক্ষিণাঞ্চলের বুর্জ রাহাল শহরে একটি গাড়িকে লক্ষ্য করে আঘাত হানে। এছাড়া সিফরা শহরেও বিমান হামলা চালানো হয়েছে। তথ্যটি আল জাজিরা সূত্রে প্রকাশ করেছে ‘আমার দেশ’।

ক্রমবর্ধমান এই হামলা লেবাননে সহিংসতার মাত্রা বাড়িয়ে তুলছে, যেখানে বেসামরিক এলাকাও হামলার শিকার হচ্ছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।