Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ভবিষ্যতে জুলাই আন্দোলন গড়ে তোলা হবে। শুক্রবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান সংঘটিত করার হুঁশিয়ারি দেন।

সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি দেশ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে সার্থক করার লড়াই হবে। প্রয়োজন হলে ২০২৪ সালের চেয়েও বড় পরিসরে তীব্র প্রতিরোধ গড়ে দেশকে চাঁদাবাজ ও দখলদারমুক্ত করার কথাও বলেন তিনি।

মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলচেষ্টা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। জড়িত ব্যক্তিরা পদধারী জনপ্রতিনিধি বা প্রভাবশালী হলেও তাঁদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। জনস্বার্থ এবং মা-শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাড্ডা ক্লিনিককে আধুনিক সুবিধাসম্পন্ন মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিও জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।