Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত হলেও এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি। শুক্রবার হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুম’-এ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেও ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাস্থল ত্যাগ করেন।

এর আগে জানা গিয়েছিল, উভয় দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে, যা কার্যকর হলে চলমান যুদ্ধবিরতি বাড়ার পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হতে পারে এবং পরমাণু ইস্যুতে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এসব বাস্তবায়িত হয়নি।

সিঙ্গাপুর সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার জানান, তিনি একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। তবে তিনি স্পষ্ট করেছেন, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অবরোধ বহাল থাকবে এবং যুক্তরাষ্ট্র যেকোনো সময় হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।