Web Analytics

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) বলেছেন, বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের জন্য প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি জানান, বিষয়টি অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। মন্ত্রিসভার অনুমোদন মিললে বর্তমান সরকারের মেয়াদেই স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী বলেন, সচিবালয় স্থানান্তর নিয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল, যার ভিত্তিতে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। এখন এ বিষয়ে মন্ত্রিসভার আগামী বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে। আনুষ্ঠানিক অনুমোদন সাপেক্ষে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

বর্তমান সচিবালয়ে স্থানসংকট, গাড়ি পার্কিংয়ের সমস্যা ও অবকাঠামোগত জটিলতার কথা তুলে ধরেন জাকারিয়া তাহের। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। ১৯৬০-এর দশকে নির্মিত বেশির ভাগ ভবন পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং নিরাপত্তার কথা বিবেচনায় স্থায়ী বিকল্প জরুরি বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।