Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণে জানান, সরকার যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের সঙ্গে কাজ করছে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন ও আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে, যার ফলে পারস্পরিক শুল্কহার ৩৭ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে। এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, জাপানের সঙ্গে সহযোগিতার ফলে বাংলাদেশ ধাপে ধাপে অটোমোবাইল যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, রেলওয়ে সরঞ্জাম, গ্রিন টেকনোলজি ও উচ্চমূল্যের শিল্পপণ্যে যুক্ত হতে পারবে। এতে ঝুঁকি কমবে এবং শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে।

প্রধান উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও গভীর হয়েছে। তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রকল্পে অগ্রগতি হয়েছে এবং নীলফামারিতে এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে দুই দেশ একমত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষা, প্রশিক্ষণ ও সততা ছাড়া দক্ষতা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠন সম্ভব নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।