Web Analytics

আলজাজিরার বরাতে চিকিৎসা সূত্র জানিয়েছে, শুক্রবার গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এসব হামলার মধ্যে খান ইউনিসে পুলিশের গাড়িতে হামলায় তিনজন বেসামরিকসহ আটজন নিহত হন। গাজা সিটিতে পৃথক হামলায় দুই পুলিশ কর্মকর্তা এবং উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুজন নিহত হন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, খান ইউনিসে নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে গেলে ওই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইসরাইলি দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতার শামিল।

মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এই নীরবতা ইসরাইলকে আরও হামলায় উৎসাহিত করছে এবং তা বন্ধে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।