Web Analytics

চাঁদপুরের হাইমচর উপজেলার চরের পতিত জমিতে কালোজিরা চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্বল্প খরচে ও অল্প সময়ে বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষকদের কাছে কালোজিরা এখন ‘কালো হীরা’ নামে পরিচিত। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত বছর মাত্র এক হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে চাষ হলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হেক্টরে।

ধান কাটার পর চরাঞ্চলের বেলে-দোঁআশ মাটিতে কৃষকেরা এই লাভজনক ফসল আবাদ করছেন। ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ ও ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষকদের উপকরণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, এ অঞ্চলের মাটির pH মান ৬.৫ থেকে ৭.০, যা কালোজিরা চাষের জন্য উপযোগী। চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশা প্রকাশ করেছেন, সঠিক বিপণনব্যবস্থা নিশ্চিত হলে হাইমচর ভবিষ্যতে কালোজিরা উৎপাদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।