Web Analytics

বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত একটি আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি বরাদ্দের পাশাপাশি তিনি বাসিন্দাদের কাছ থেকেও অর্থ নিয়েছেন। ব্রিজে বাঁশ ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে এলজিইডি এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের দুশমী-করিমবাজার খালের ওপর নির্মিত ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ সাড়ে পাঁচ ফুট। স্থানীয়দের দাবি, ব্রিজটি ৫৫ ফুট হওয়ার কথা ছিল এবং ঢালাইয়ের পুরুত্ব ও সিমেন্টের পরিমাণও নিয়ম অনুযায়ী হয়নি। তারা নিজেদের অর্থে অতিরিক্ত সিমেন্ট কিনে ঢালাই সম্পন্ন করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার প্রকল্পের অর্থ বরাদ্দের তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এলজিইডিকে না জানিয়ে ঢালাই দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।