Web Analytics

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির তৎকালীন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দিতে জানান, ২০২৪ সালের ১৮ জুলাই জুলাই আন্দোলনের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাকে ফোন করে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেন। রাত ৯টার দিকে পলক জানতে চান কেন বিটিআরসির নির্দেশনা বাস্তবায়ন হয়নি এবং ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগবে। তিনি ইন্টারনেট বন্ধ করে নিশ্চিত করতে বলেন। এরপর কক্সবাজার ও কুয়াকাটার সাবমেরিন ক্যাবল ১৫ মিনিটের মধ্যে বন্ধ করা হয়।

মির্জা কামাল জানান, বিটিআরসি “১৮ জুলাই আইটিসি অপারেশন” ও “আইআইজি অপারেশন” নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্টারনেট বন্ধের নির্দেশ পাঠায়, যেখানে বিটিসিএল ও সাবমেরিন ক্যাবল কোম্পানির প্রতিনিধিরা যুক্ত ছিলেন। তিনি বলেন, সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধের নির্দেশ আগে কখনও দেওয়া হয়নি। ২৩ জুলাই বিটিআরসিতে সভা শেষে ইন্টারনেট চালুর নির্দেশ আসে এবং রাতে সংযোগ পুনরায় চালু করা হয়। ৫ আগস্ট আবারও সাময়িকভাবে সাবমেরিন ব্যান্ডউইথ বন্ধ ও চালু করা হয়।

এই জবানবন্দি সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার অংশ হিসেবে গ্রহণ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।