Web Analytics

পাবনার ভাঙ্গুড়ায় বিষাক্ত কেমিক্যালের সঙ্গে জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরির দায়ে একটি কারখানার মালিক ও কর্মচারীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।

কারখানার মালিক আবুল বাশারকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। কর্মচারী সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে প্রায় চার লাখ টাকা মূল্যের ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ লিটার সয়াবিন তেল ও ৩২০ লিটার নকল দুধ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে দুধের ব্যবসার আড়ালে নিজ বাড়িতে কৃত্রিমভাবে নকল দুধ তৈরি করে প্রাণ, ব্র্যাক ও ফারুক ডেইরিসহ বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহ করতেন। এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছিল। সুরাইয়া মমতাজ বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।