Web Analytics

ভারতের নতুন গঠিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি শুরু করেছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গত শনিবার থেকে আন্দোলন শুরু করেন এবং ঘোষণা দেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আন্দোলনের ফলে বিজেপি সরকার ও মোদি প্রশাসন চাপে পড়েছে।

মাত্র এক মাস আগে গঠিত এই দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির ব্যঙ্গাত্মক রূপ। দলের প্রতীক ‘তেলাপোকা’, যা এক বিতর্কিত মন্তব্য থেকে নেওয়া। প্রতিদিন শত শত মানুষ পতাকা, পোস্টার ও দেশাত্মবোধক গান নিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন। কেউ কেউ পুলিশ সদস্যদের ফুল দিচ্ছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। থালা-বাসন বাজানো ও ডায়াপারে দাবি লেখা মতো প্রতীকী কর্মসূচিও চলছে।

সম্প্রতি প্রশ্নফাঁসের অভিযোগে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হওয়ার পর সরকার পরীক্ষার নিরাপত্তা জোরদার করেছে। অভিজিৎ দীপকে জানিয়েছেন, ভবিষ্যতে বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ে তুলে ভারতের পরীক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি সংস্কারই তাদের লক্ষ্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।