ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহর নেতা আবু হুসেন আল-হামিদাওয়ি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি নিয়ে তার হুমকি বাস্তবায়ন করে, তবে আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালানো হবে। ইরানের সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জোর করে প্রণালি খুলতে চাইলে কোনো তেল বা গ্যাস প্ল্যাটফর্ম অক্ষত থাকবে না।
আল-হামিদাওয়ি আরও বলেন, এই অঞ্চলে মার্কিন বিদ্যুৎকেন্দ্রগুলোও বৈধ লক্ষ্যবস্তু এবং এ বিষয়ে কোনো সীমারেখা নেই। তিনি জোর দিয়ে বলেন, হয় সবার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, না হয় কেউই নিরাপত্তা পাবে না।
আলজাজিরা সূত্রে প্রকাশিত এই বিবৃতি ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।