Web Analytics

ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ মোকাবিলায় জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, চিঠিতে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি রক্ষার দায়িত্ব পালনে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে ইরান উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “বাস্তব ও গুরুতর হুমকি” তৈরি করছে। তেহরান অবৈধ বলপ্রয়োগ বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে এই “আগ্রাসন” নিন্দা জানাতে এবং তা মোকাবিলায় জরুরি ও সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

ইরানের মতে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য “অভূতপূর্ব হুমকি” সৃষ্টি করছে, যা দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।