Web Analytics

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি শিক্ষক পদ শূন্য রয়েছে। মোট ১৫ হাজার ৮৪৪টি পদের মধ্যে ৭ হাজার ৭৪ জন শিক্ষক কর্মরত আছেন। তিনি জানান, ২ হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ চেয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে পিএসসি ৯৭ জন ক্যাডার ও ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে, যাদের পুলিশ ভেরিফিকেশন শেষে নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, পদোন্নতির মাধ্যমেও শূন্য পদ পূরণ করা হয়, তবে ৪ হাজার ১৩১টি পদে উপযুক্ত জনবল না থাকায় পদোন্নতি সম্ভব হচ্ছে না। তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সাধারণ ধারার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে, যা শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এছাড়া পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে বহুভাষিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের আর্থিক সংকট নিরসনে সরকার পদক্ষেপ নিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।