Web Analytics

পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় পুলিশের যানবাহনের নিরাপত্তায় কোনো শিথিলতা বা অবহেলা না করার কথা বলা হয়েছে। ডিউটির সময় ও ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ রয়েছে। কোনো ডিউটিরত যানবাহন সাময়িকভাবে থামাতে হলে তা নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে।

চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না; আনঅ্যাটেন্ডেড অবস্থায় যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে থাকা সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়াতে বলা হয়েছে। নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতার ওপর গুরুত্ব দিয়েছে সদর দপ্তর। সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।