Web Analytics

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সোমবার ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ হয়। সকাল সাড়ে ৯টার দিকে নরসিংহপুরের নিউএজ কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শেষে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কারখানার সামনে বিক্ষোভ ছড়িয়ে পড়লে কয়েকটি কারখানার কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

হা-মীম গ্রুপের সামনে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন। ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কেও বিক্ষোভ মিছিল করেন।

বেলা সোয়া ১১টার দিকে নদী ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় হা-মীম গ্রুপের একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন দেয়। সাভারের হেমায়েতপুর, তেঁতুলঝোড়া, ফুলবাড়িয়া, পৌর এলাকার উলাইলসহ বিভিন্ন স্থানের গার্মেন্ট কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।