Web Analytics

দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ি দখল, ভাঙচুর, লুটপাট ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পূর্ব হুগলীপাড়া গ্রামে ভুক্তভোগী মোতাহারা বেগমের নেতৃত্বে এই কর্মসূচি হয়। তিনি অভিযোগ করেন, ১১৯ নং এসএ খতিয়ানভুক্ত পৈতৃক সম্পত্তিটি তার শ্বশুর নছির উদ্দিন সরকারের মৃত্যুর পর শাশুড়ি নছিমন খাতুনের নামে ওয়ারিশ সূত্রে মালিকানা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ নুরুল আমিন স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এবং পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এছাড়া তিনি তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি দেয়াল তুলে বন্ধ করে দেন, ফলে পরিবারটি প্রায় তিন বছর ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তারা পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। অন্যদিকে নুরুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম মেনে জমি কিনে নিজের সীমানায় প্রাচীর নির্মাণ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।