Web Analytics

চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিনকে সাতটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মহসিনকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাই এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ১৯৯৪ সালে মহসিন প্রতিষ্ঠিত সাদ-মুসা গ্রুপ চট্টগ্রামের পোশাক ও বস্ত্রশিল্প খাতের পরিচিত প্রতিষ্ঠান; পরে পোশাকশিল্পের বিভিন্ন খাতে এর ব্যবসা সম্প্রসারিত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। গত বছরের ২৫ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। দুদক ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংকের ঋণসংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগেও মহসিনসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।