Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত পর্যায়ে স্বর্ণ বিক্রির ওপর মূলধনি মুনাফা কর বা গেইন ট্যাক্স ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, স্বর্ণ বা স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিয়ে যে মুনাফা থাকবে, কেবল সেই অংশের ওপর কর দিতে হবে। নতুন করহার কার্যকর হলে স্বর্ণ বিক্রিতে করের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

স্বর্ণ ব্যবসায়ীদের ক্ষেত্রেও কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছে। এনবিআর জানায়, কর ব্যবস্থাকে সহজ করা, অঘোষিত সম্পদ বৈধ করার স্বচ্ছতা বাড়ানো এবং কর ফাইলে অতিরিক্ত স্বর্ণ দেখানোর প্রবণতা কমানোই এই পরিবর্তনের উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করহার কার্যকর হলে ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বর্ণ লেনদেনে আরও স্বচ্ছতা আসবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।