Web Analytics

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে এবং কত ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আগামী ১২ অক্টোবর রোডম্যাপ ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সোমবার কমিশনের বৈঠকে রোডম্যাপ চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে।

সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত সময়সূচি, নির্বাচনের ধাপসংখ্যা এবং কোন নির্বাচন আগে হবে—এসব বিষয়ে সোমবারের কমিশন সভার পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, প্যাকেজ পোস্টাল ভোটিং চালু করতে কারিগরি সহায়তার জন্য নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল দুই দিন বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। নেপাল বাংলাদেশের আইটি-সমর্থিত প্রবাসী পোস্টাল ভোটিং ব্যবস্থা সম্পর্কে সহায়তা নিতে আগ্রহ দেখিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।