Web Analytics

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত ও হামলার ঘটনায় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় রোববার উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজারে দরপতন হয়েছে। সৌদি আরবের প্রধান তাদাওয়ুল সূচক ২ শতাংশ এবং কাতারের প্রধান সূচক ১ দশমিক ৬ শতাংশ কমেছে। সৌদি আরব, ইরান, যুক্তরাষ্ট্র ও বাহরাইনকে ঘিরে সামরিক ঘটনার খবরের পাশাপাশি ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই এই পতন দেখা যায়।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, রোববার ভোরে পশ্চিম সৌদি আরব লক্ষ্য করে ইরানপন্থি হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইরানের সেনাবাহিনী শুক্রবার উপসাগরীয় জলসীমায় একটি মার্কিন এফ-১৬ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও সেটি ক্ষতিগ্রস্ত করার দাবি করলেও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। ইরানি এক কর্মকর্তা জানান, শুক্রবার রাতে কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে আলোচনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেছেন।

আল রাজহি ব্যাংকের শেয়ার ২ দশমিক ৫ শতাংশ এবং সৌদি ন্যাশনাল ব্যাংকের শেয়ার ২ দশমিক ২ শতাংশ কমেছে। কাতার ইসলামিক ব্যাংক ১ দশমিক ২ শতাংশ হারিয়েছে। বাহরাইনের সূচক ০ দশমিক ৬ শতাংশ ও মিসরের প্রধান সূচক ২ দশমিক ৯ শতাংশ কমেছে। স্বর্ণের দাম কমায় সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি ৩ দশমিক ২ শতাংশ হারালেও স্থিতিশীল তেলের দামে সৌদি আরামকোর মতো জ্বালানি শেয়ারে চাপ তুলনামূলক কম ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।