Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে ডাক্তারদের পছন্দের স্থানে তাদের পোস্টিং দেওয়া হবে। তিনি নির্দেশ দেন, সিভিল সার্জনদের অফিসে বসে না থেকে মাঠে ভিজিটে যেতে হবে এবং ডাক্তারসহ সবাইকে সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্য খাতে যে শূন্য পদগুলো রয়েছে, সেগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যাপ্ত জনবল দিয়ে সচল করা হবে যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সেখান থেকেই পেতে পারেন। যেসব হাসপাতাল জনবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ রয়েছে, সেগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের কাছে সহজলভ্য হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।