Web Analytics

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা’ মঙ্গলবার, ২৫ আগস্ট শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশনের সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বুধবার, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ, মানবিক মূল্যবোধ এবং শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানমালায় ওয়াজ, কিরাত ও হামদ-নাত মাহফিল, সেমিনার, কবিতা পাঠ, শিক্ষার্থীদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রকাশনা, ক্যালিগ্রাফি প্রদর্শনী ও মাসব্যাপী ইসলামী বইমেলা থাকবে। মঙ্গলবার থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।