Web Analytics

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দুই দিন পরও সহিংসতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আসানসোল কোর্ট মোড়ে একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়, পাশাপাশি রূপনারায়ণপুর, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুড়িয়া, বারাবনি ও বার্ণপুর এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটে। কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজেপি এই ঘটনার দায় অস্বীকার করেছে এবং নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা জানিয়েছেন, দলের কোনো কর্মী এতে জড়িত নয়।

সহিংসতা রুখতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি নির্দেশ দিয়েছেন, কোথাও ভাঙচুর বা হামলার ঘটনা ঘটলে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে নির্বাচন কমিশন রাজ্যে আইনশৃঙ্খলা পুনঃস্থাপনে কঠোর অবস্থান নিয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।