Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা পুনর্গঠন পরিকল্পনা এগিয়ে নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনীহা দেশটিকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দিতে পারে। রোববার নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের সামনে আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর পথ অথবা বিচ্ছিন্নতার পথ রয়েছে। কুশনার জানান, গত কয়েক মাসে তিনি নেতানিয়াহুকে পরিকল্পনাটি এগিয়ে নিতে রাজি করানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রক্রিয়াটি কার্যত থমকে আছে।

কুশনারের ভাষ্য অনুযায়ী, গাজা যুদ্ধের অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তিতে মার্কিন কূটনৈতিক উদ্যোগ সফল হবে বলে নেতানিয়াহু বিশ্বাস করেননি। যুক্তরাষ্ট্রের বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রিনবামও নেতানিয়াহু সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনাকে অচলাবস্থার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সুযোগের জানালা দ্রুত বন্ধ হচ্ছে এবং গাজায় ভয়াবহ শীতকালীন মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

কুশনার ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ সংশ্লিষ্টদের বোর্ড অব পিস জরুরি পুনর্গঠনের জন্য ২৪৫ কোটি ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এই অর্থ হাসপাতাল পুনর্বাসন, ধ্বংসস্তূপ অপসারণ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ব্যয়ের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনায় গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে পর্যটন ও আবাসনকেন্দ্রিক উন্নয়নের কথাও বলা হয়েছে। কুশনারের মতে, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংঘাতের চেয়ে সবার জন্য বেশি সুফল দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।