Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোতে আইএইএর কোনো পরিদর্শনের অধিকার নেই। এই তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে।

গালিবাফ আরও জানান, বর্তমানে আইএইএ পরিদর্শকদের কেবল বুশেহর বিদ্যুৎ কেন্দ্র ও তেহরান রিঅ্যাক্টরে প্রবেশাধিকার রয়েছে। ইরানের পার্লামেন্ট ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোতে আইএইএর প্রবেশ নিষিদ্ধ করে আইন পাস করেছে এবং জাতীয় নিরাপত্তা পরিষদও একই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফলে আইনিভাবে এই প্রবেশাধিকার বন্ধ রয়েছে।

এই মন্তব্য আসে ঠিক সেই সময়, যখন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের আওতায় জাতিসংঘের পরিদর্শকদের ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার পেতে হবে। গালিবাফের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।