Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জিপিই আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইতালি ও নাইজেরিয়ার স্থায়ী মিশন এবং জিপিই যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শুধু বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য নয়; শ্রেণিকক্ষে প্রকৃত শিখন ও ভবিষ্যৎ কর্মদক্ষতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। জিপিইর ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লস নর্থের সঙ্গে বৈঠকে তিনি প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়ন, চলমান সংস্কার এবং ভবিষ্যৎ উদ্যোগে অর্থায়ন ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে শিক্ষা মান, শিক্ষক উন্নয়ন, প্রযুক্তিনির্ভর মনিটরিং ও শিখনফল উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরা হয়। চার্লস নর্থ বাংলাদেশের অগ্রাধিকার ও উদ্যোগের প্রশংসা করে সহযোগিতা অব্যাহত ও সম্প্রসারণের ইতিবাচক আশ্বাস দেন। বাংলাদেশ ২০২৬ সালের জন্য জিপিইর ৯৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান নিশ্চিত করেছে। প্রতিমন্ত্রী জিপিইর প্রধান নির্বাহী লরা ফ্রিজেন্টি ও নর্থকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।