Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্বীকার করেছেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কেশম দ্বীপে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সীমিত হামলা চালিয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, নতুন করে তৈরি করা ছোট আকাশ প্রতিরক্ষাব্যবস্থাটি প্রায় ১৫ মিনিটে, সম্ভবত পাঁচ মিনিটেই ধ্বংস করা হয়েছে। সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাতের খবরের পর তিনি এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সেনাবাহিনীর বিবৃতি প্রকাশ করে জানায়, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে ইরানি আকাশ প্রতিরক্ষাবাহিনী। বিস্ফোরণের খবরের পর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, দ্বীপের আশপাশের পরিস্থিতি মোটামুটি শান্ত। সংস্থাটির এক কর্মকর্তা জানান, তারা বিস্ফোরণের খবর সম্পর্কে অবগত, তবে আর কোনো মন্তব্য করেননি।

ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন তেহরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এতে অনেক অগ্রগতি হয়েছে, যদিও তিনি বিস্তারিত দেননি। কাতার আলোচনা ব্যর্থ হওয়ার খবরকে ভিত্তিহীন বলেছে। পরে সেন্টকম ইরানের পারমাণবিক কর্মসূচি, স্থাপনা, সরঞ্জাম, সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানান্তরসংক্রান্ত তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।