Web Analytics

কয়েক দিনের সংঘাতের পর হুথি বিদ্রোহীদের কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। সরকারের উপপ্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি সোমবার রাষ্ট্রায়ত্ত ইয়েমেন টিভিতে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, সানা পুনরুদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সামনে আরও কিছু চমক রয়েছে, যা এখনই প্রকাশ করা হচ্ছে না।

একই দিন এক্সে দেওয়া বার্তায় ইয়েমেনের সামরিক মুখপাত্র মাজিদ আল নুজাইলি বলেন, হুথিদের কবল থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানাকে সব ইয়েমেনির রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের স্পষ্ট লক্ষ্য। তিনি এ লক্ষ্য পূরণে সব শ্রেণির নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান। নুজাইলির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে সব ইয়েমেনি অংশীদার এবং সেখানে প্রতিশোধ, প্রতিহিংসা বা বৈষম্যের স্থান থাকবে না।

প্রায় আট বছরের যুদ্ধের পর ২০২২ সাল থেকে সরকার ও হুথিদের মধ্যে একধরনের অঘোষিত যুদ্ধবিরতি চলছিল। তবে জুলাই থেকে হুথি-নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধারে নতুন অভিযান শুরু করে ইয়েমেনি সেনাবাহিনী। বর্তমানে দেশের প্রায় অর্ধেক ভূখণ্ড হুথিদের এবং বাকি অর্ধেক সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।