Web Analytics

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে ৪০১–৫০০তম অবস্থানে থেকে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় (১৯টি সরাসরি ও ৯টি রিপোর্টার) অন্তর্ভুক্ত হয়েছে।

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে, যা তার একাডেমিক ও গবেষণাগত অবস্থানকে আরও দৃঢ় করেছে। গবেষণায় “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে স্বীকৃত গাকৃবি গবেষণার গুণগত মানে ৬৭ স্কোর অর্জন করেছে, যা তাদের গবেষণার গভীরতা ও প্রভাবের প্রতিফলন। পাঁচটি সূচকে—শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—গাকৃবি মোট ১৭৪.৯ স্কোর পেয়েছে।

এ বছর ৩৬টি দেশ ও অঞ্চলের ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। গাকৃবি জানিয়েছে, কৃষি উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।