Web Analytics

কনটেন্ট ব্লক ও ফিল্টারিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর জন্য প্রায় ৯৫ কোটি টাকার নতুন সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে সরকার। গত ২০ মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কেনা সরঞ্জামের মধ্যে রয়েছে তিনটি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, দুটি হাইব্রিড প্যাকেট ব্রোকার, তিনটি সুইচ ম্যানেজমেন্ট কার্ড এবং ছয়টি আংশিকভাবে সংযুক্ত ডেটা সেন্টারের আনুষঙ্গিক সরঞ্জাম। সর্বনিম্ন দরদাতা হিসেবে ঢাকার ধানমন্ডিভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে।

২০০৮ সালে গঠিত ও ২০১৩ সালে নাম পরিবর্তিত এনটিএমসি দীর্ঘদিন ধরে নাগরিক গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিতর্কিত। জাতিসংঘের প্রতিবেদনের পর ২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার সংস্থাটি বিলুপ্ত করে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট’ নামে নতুন কাঠামো গঠন করে। পরবর্তীতে বর্তমান সরকার নজরদারির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বাধ্যবাধকতা রেখে আইন সংশোধন করে।

সরকার জানিয়েছে, নতুন সরঞ্জামগুলো ইন্টারনেট নিরাপত্তা জোরদার ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী সহিংসতা ও অপরাধ দমনে ব্যবহৃত হবে, যদিও নজরদারি কাঠামো নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।